এ মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমা দিতে উত্তরপত্র,নির্দেশ পর্ষদের - BBP NEWS

Breaking

সোমবার, ১ জুন, ২০২০

এ মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমা দিতে উত্তরপত্র,নির্দেশ পর্ষদের




 বিবিপি নিউজ: মাধ্যমিকের ফল প্রকাশ করতে দ্রুত প্রক্রিয়া শুরু করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার  উত্তরপত্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষকদের জমা দিতে  বললেন।  ৩১ মে প্রকাশিত পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যে সমস্ত পরীক্ষক এখনও তাঁদের কাছে থাকা উত্তরপত্র এবং নম্বর প্রধান পরীক্ষকের কাছে জমা দেননি, তাঁদের এই বিজ্ঞপ্তি প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে তা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। বিষয়টি অবশ্যই জরুরিতম হিসাবে বিবেচিত হবে।’

প্রধান পরীক্ষকদের তাঁদের স্ক্রুটিনি করা ব্যালান্স মার্ক সংশ্লিষ্ট উত্তরপত্র পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে অথবা নিবেদিতা ভবন, তৃতীয় তল, ডিজে -8, সেক্টর -২, কলকাতা - ৯১ ঠিকানায় ডেপুটি সেক্রেটারির (পরীক্ষা) অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষকদের থেকে উত্তরপত্র এবং পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের তালিকা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তা মধ্যশিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় অথবা ডেপুটি সেক্রেটারির (পরীক্ষা) অফিসে জমা দিতে হবে।

Pages