আজ থেকেই চালু 'এক দেশ, এক রেশন কার্ড', কীভাবে রেশন কার্ডে আঁধার লিঙ্ক করবেন ? - BBP NEWS

Breaking

সোমবার, ১ জুন, ২০২০

আজ থেকেই চালু 'এক দেশ, এক রেশন কার্ড', কীভাবে রেশন কার্ডে আঁধার লিঙ্ক করবেন ?



বিবিপি নিউজ: আজ সোমবার থেকে 'এক দেশ, এক রেশন কার্ড' প্রকল্প চালু হয়েছে৷ দেশের ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাথমিকভাবে এই প্রকল্পের শুরু হচ্ছে৷ এই 'এক দেশ এক রেশন' ব্যবস্থা চালু হওয়ার পর সাধারণ মানুষ দেশের যে কোনও প্রান্ত থেকে সস্তায় রেশন কিনতে পারবেন৷

এই প্রকল্প কার্যকর হলে উপভোক্তারা দেশের যে কোনও প্রান্ত থেকে একই রেশন কার্ড দিয়ে রেশন তুলতে পারবেন৷ পুরনো রেশন কার্ড সারেন্ডার করে নতুন রেশন কার্ড সংগ্রহ করতে হবে৷ স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি বা হিন্দিতে নতুন রেশন কার্ডে যাবতীয় তথ্য লেখা থাকবে৷ভারতের যে কোনও নাগরিকই এই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন৷ ১৮ সালের নীচে যাদের বয়স, তাদের নাম বাবা- মায়ের সঙ্গেই রেশন কার্ডে যুক্ত থাকবে৷ রেশন কার্ড প্রতি ৫ কেজি চাল ৩ টাকা প্রতি কেজি দরে পাওয়া যাবে৷ আর গম মিলবে ২ টাকা প্রতি কেজি দরে৷ রাজ্যগুলি সব রেশন দোকানে একশো শতাংশ পিওএস মেশিন দিলেই 'এক দেশ এক রেশন কার্ড' প্রকল্প পুরোপুরি কার্যকর হবে৷

কিভাবে রেশন কার্ডে আঁধার লিঙ্ক করাবেন ?

অনলাইন রেশন কার্ডের জন্য আবেদন করলে প্রথমে নিজের রাজ্যের খাদ্য এবং সরবরাহ দফতরের ওয়েবসাইটে যেতে হবে৷

এর পর ভাষার নির্বাচন করে কিছু ব্যক্তিগত তথ্যের জবাব দিতে হবে৷ APL, BPL নাকি Antodya- কোন ধরনের কার্ডের জন্য আবেদন করা হচ্ছে, তা জানাতে হবে৷

এর পর পরিবারের প্রধান, আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর, ইত্যাদি তথ্য পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে৷

অনলাইন আবেদনের প্রাপ্তি স্বীকারের একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে৷

আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে গেলে প্রথম uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে৷

এর পর start now অপশনে ক্লিক করতে হবে৷

এর পর যে বিকল্পগুলি পাওয়া যাবে তার মধ্যে থেকে Ration Card scheme বেছে নিন৷

নিজের রেশন কার্ড নম্বর, আধার নম্বর, ই মেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর লিখে জমা দিন৷

এর পর মোবাইলে আসা OTP দিলেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিজ্ঞপ্তি স্ক্রিনে ফুটে উঠবে৷ আবেদন ভেরিফায়েড হয়ে গেলেই আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ হয়ে যাবে৷


Pages