বিবিপি নিউজ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনায় দায়িত্ব আগেই পেয়েছেন ভারত। এবার বিশ্ব ব্যাঙ্কে রাজত্ব কায়েম ভারতের। বিশ্ব ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টরের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব রাজীব টোপনো। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব পদে থাকা ব্রজেন্দ্র নবনীতকে বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) ভারতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি (PRI) হিসেবে নিয়োগ করা হল।
কেন্দ্রীয় প্রশাসনের বিদেশি অ্যাসাইনমেন্ট নিয়োগ প্রক্রিয়া মেনেই এই দুই আমলাকে বহাল করা হয়েছে বলে জানা গেছে। ১৯৯৬ ব্যাচের আইএএস গুজরাত ক্যাডার রাজীব টোপনো গত ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। ২০০৯ সালে ইউপিএ আমলে তিনি প্রধানমন্ত্রীর দফতরে প্রথম বহাল হন। নতুন দায়িত্ব পাওয়ার সুবাদে এবার তাঁকে ওয়াশিংটন ডিসি-তে কর্মরত থাকতে হবে। অন্য দিকে, ১৯৯৯ সালের তামিল নাডু ক্যাডার আইএএস ব্রজেন্দ্র নবনীত WTO-তে নতুন দায়িত্ব পাওয়ার পরে জেনিভার বাসিন্দা হতে চলেছেন।
