বিবিপি নিউজ: সামুদ্রিক এই মাছ দেখলেই নাকি ভয়ঙ্কর ভূমিকম্প হয় সেই বছর। তাই এই মাছের নাম দিয়েছেন ভূমিকম্প মাছ। ২০১১-য় জাপানের ফুকুশিমায় ভয়ঙ্কর ভূমিকম্পের ঠিক আগে এই মাছ ধরা পড়েছিল। স্থানীয় লোকজন যাকে বলে- ভূমিকম্পের মাছ। আবার সেই মাছ ধরা পড়ল।
সম্প্রতি মেক্সিকো উপকূলে ধরা পড়ল ১৩ ফুট লম্বা ওর ফিশ। ফলে আরও একবার লোকজনের মধ্যে ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, বাজা ক্যালিফোর্নিয়ার পিচিলিঞ্জ উপকূলে ধরা পড়েছে এই মাছ। ফার্নান্দো কাভালিন ও ডেভিড জাভেদোস্কি নামের দুজন এই মাছ ধরেছেন উপকূলবর্তী এলাকা থেকে। মাছটিকে অবশ্য ওই দুজন মৃত অবস্থায় উপকূল অঞ্চল থেকে উদ্ধার করেছে। আর তার পর থেকেই স্থানীয় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ২০১১ সালে এক লোকসঙ্গীত শিল্পী এই মাছ পেয়েছিলেন জাপানের উপকূল থেকে। তার পর ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। চলতি বছরেও কোয়ান্তানা রো অঞ্চলে এই মাছ ধরা পড়েছিল। তার পর মেক্সিকোর ওক্সাকাতে ভূমিকম্প হয়েছিল। এবার ফের এই মাছ দেখতে পাওয়ার বেশ চিন্তিত মানুষেরা।
