বিবিপি নিউজ: আগামী ৫'ই আগষ্ট আযোধ্যায় ভূমিপুজো করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার একথা জানালেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি।করোনাভাইরাস পরিস্থিতিতে আমন্ত্রণের তালিকা বেশি দীর্ঘ করা হচ্ছে না। অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকবেন।
এদিন তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছে যে অনুষ্ঠানে ২০০ জনের বেশি উপস্থিত থাকবেন না। ১৫০ জন আমন্ত্রিত থাকবেন।’ ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সব মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে। তবে কোন কোন মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
