বিবিপি নিউজ: গোটা রাজ্য জুড়ে সাপ্তাহিক দুই দিনের লকডাউনের প্রথম দিনেই শুধু নদীয়া জেলাতে গ্রেফতার ৩০ জন। এদিন সকাল থেকেই শুনশান উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জেলা। নেই কোনো যানবাহন। পুরনো ধাঁচেই লকডাউন জারি রইল।
লকডাউনের নিয়ম অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ বাজার-দোকানপাট । কিন্তু সকাল থেকে লকডাউনের নির্দেশিকা অমান্য করে অনেককেই রাস্তায় বেরোতে দেখা গেছে। দোকানও খুলেছেন কয়েকজন। লকডাউন ভাঙায় নদীয়া জেলার বিভিন্ন থানা এলাকায় ৩০ জনকে আজ গ্রেপ্তার করল পুলিশ।
