বিবিপি নিউজ: ইতিমধ্যেই করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ফেলেছেন অক্সফোর্ডের একদল গবেষকেরা। চলতি বছরের মধ্যেই সম্ভাব্য ভাইরাস প্রতিষেধকের ৩০-৪০ লাখ ডোজ তৈরির আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার দামও সাধ্যের মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন সেরাম ইন্সটিউটি অফ ইন্ডিয়া।
সেরাম ইন্সটিউটি অফ ইন্ডিয়া, ভারতের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। এই সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, বুস্টার-সহ টিকার দুটি ডোজেই কাজ হবে বলে প্রাথমিকভাবে বলে মনে করা হচ্ছে। এখনও দাম নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে প্রতিষেধকের দাম রাখার পরিকল্পনা করছে সেরাম। তিনি আরও বলেন, ‘আমরা একেবারে কম দামে এটা দেব। আমরা টিকার দাম ১,০০০ টাকা বা তার কম রাখার জন্য চেষ্টা করবে। তবে আমার মতে, কোনও ভারতীয় বা অন্য দেশের কোনও মানুষকে এই ভ্যাকসিন কিনতে হবে না, কারণ সেদেশের সরকার তা কিনে নেবে এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে।’
