কুলভূষণের মৃত্যুদন্ড মামলায় পুনর্মূল্যায়ণের আর্জিতে ভারতীয় আইনজীবী নিয়োগে বাঁধা পাকিস্তানের! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

কুলভূষণের মৃত্যুদন্ড মামলায় পুনর্মূল্যায়ণের আর্জিতে ভারতীয় আইনজীবী নিয়োগে বাঁধা পাকিস্তানের!


বিবিপি নিউজ: প্রাক্তন নৌসেনা আধিকারিক কূলভূষন যাদবের পাক জেলে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবস্থায়  ভারতীয় আইনজীবী নিয়োগে বাঁধা দিলেন  পাকিস্তানের ইমরান খানের সরকার। প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের তরফে আবেদন জানাবেন পাক আইনজীবী, বুধবার জানিয়েছে ইসলামাবাদ।গতকাল পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রক ইসলামাবাদ হাই কোর্টে পিটিশন দাখিল করে কূলভূষণের জন্য আইনজীবী নিয়োগ করার আবেদন জানিয়েছে। আইনজীবী মারফত মৃত্যুদণ্ডের রিভিউ পিটিশন দাখিল করতে পারবেন প্রাক্তন ভারতীয় নৌসেনা কম্যান্ডার। এরপরে পাক মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘যদিও পিটিশন দাখিল করার জন্য কূলভূষণ কোনও আইনজীবী নিয়োগে রাজি হননি, তবু জাতীয় স্বার্থে কম্যান্ডার যদবে তরফে একজন আইনি প্রতিনিধি নিয়োগ করে তাঁকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের পুনর্মূল্যায়ণ করার সুযোগ থাকবে,’ এবং তার জেরে আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে চলতে পারে পাক প্রশাসন।

Pages