বিবিপি নিউজ: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৭। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ কেঁপে ওঠে।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, রাজস্থানের আলওয়ারে ৩৫ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ১৮ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে, এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
