বিবিপি নিউজ: ফের পিছিয়ে গেল JEE ও NEET এর পরীক্ষা। বৃহস্পতিবার নতুন পরীক্ষার সূচি ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ ও বিকাশ দফতরের মন্ত্রী রমেশ পোখরিয়াল। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন JEE Main পরীক্ষা হবে ১-৬ সেপ্টেম্বরের মধ্যে। JEE Advanced পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর।
অন্যদিকে NEET পরীক্ষাট হবে ১৩ সেপ্টেম্বর বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল জানান যে পড়ুয়াদের কথা মাথায় রেখে ও তাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দুটি পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের জন্য একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী । তাদের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
