মুষলধারে বৃষ্টিতে রাজধানী দিল্লির অভিজাত অশোকা রোডে ধস! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

মুষলধারে বৃষ্টিতে রাজধানী দিল্লির অভিজাত অশোকা রোডে ধস!


বিবিপি নিউজ: বিগত কয়েকদিনে ধরে মুষলধারে বৃষ্টিতে নাজেহাল অবস্থা গোটা দিল্লিতে। বৃষ্টির জলে ডুবে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ভারী বর্ষনের ফলে রাস্তার উপর প্রায় বাসের সমান জল বেড়ে যায় রাজধানীর রাস্তায়। ধসের জেরে নর্দমায় ভেঙে আস্ত একটি বাড়ি। এবার সেই বৃষ্টির জেরে ধস নেমেছে রাস্তায়। 

রাজধানী দিল্লির অভিজাত এলাকায় বলেই পরিচিত অশোকা রোড‌। এবার সেই ভিআইপি এরিয়া অশোকা রোড‌র উপরেই প্রায় ১০ ফুট বাই ১০ ফুটের ধস নেমে বড়সড় গর্ত দেখা গেছে। দিল্লি পুলিশের অনুমান যে জলের পাইপ বসে যাওয়াতেই এত বড় গর্ত হয়ে গিয়েছে রাস্তায়। তবে এই ঘটনার জেরে কোনো দূর্ঘটনা ঘটেনি। এছাড়াও  বৃষ্টির ফলে দিল্লির বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টার জন্য জল জমে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। 

Pages