অজান্তেই হ্যান্ড স্যানিটাইজার ডেকে আনছে বিপদ, ক্ষতিকর এলকোহল শরীরে ভয়ানক প্ৰভাব ফেলতে পারে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

অজান্তেই হ্যান্ড স্যানিটাইজার ডেকে আনছে বিপদ, ক্ষতিকর এলকোহল শরীরে ভয়ানক প্ৰভাব ফেলতে পারে


বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারিতে হ্যান্ড স্যানিটাইজার এখন গৃহস্থালির এক নতুন অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এখন ঘরে বা বাইরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার খুবই প্রয়োজন। কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজারের অত্যাধিক ব্যবহারে অজান্তেই ডেকে আনছে বিপদ। কারন এতে থাকা এলকোহল জীবাণুনাশক‌ করলেও তা‌ আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। সম্প্রতি ফুড এন্ড ড্রাগ এডমিনিষ্ট্রেশন জানিয়েছেন, কিছু স্যানিটাইজারে ক্ষতিকর এলকোহল রয়েছে যা শরীরে ভয়ানক প্ৰভাব ফেলতে পারে। এর জেরে অন্ধও হয়ে যেতে পারে কেউ। এছাড়াও আরও সমস্যা দেখা দিতে পারে।

 ফুড এন্ড ড্রাগ এডমিনিষ্ট্রেশন(FDA) জানিয়েছে, কিছু কিছু হ্যান্ড স্যানিটাইজারের আবশ্যিক উপাদান হিসেবে ইথানল ব্যবহৃত হচ্ছে। যা পরে মিথানল হিসাবে পজিটিভ হয়ে পড়ছে। যা 'কাঠের এলকোহল' নামে পরিচিত। সম্প্রতি FDA ৬৯ টি উপাদানের তালিকা প্রকাশ করেছে, যা আপাতত গ্রাহকদের ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।  
জুলাই মাসে এক বিবৃতিতে জানান, "গ্রাহক ও স্বাস্থ্য পরিসেবা কর্মীদের মিথানল দিয়ে বানানো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। এলকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করার ক্ষেত্রে সবাইকে নিরাপদে রাখার দায়িত্ব পালনের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

মিথানল দিয়ে বানানো হ্যান্ড স্যানিটাইজার কতটা ক্ষতিকারক? আন্তর্জাতিক স্তরের স্বাস্থ্যদফতর ও সংস্থা জানাচ্ছে, বমি, মাথা যন্ত্রণা, অন্ধত্ব, অজ্ঞান হয়ে যাওয়া থেকে কোমা পর্যন্ত ঘটতে এই ধরনের হ্যান্ড স্যানিটাজার ব্যবহারের ফলে। বলা হয়েছে, ইথানলই একমাত্র এলকোহলের উপাদান যা কোনো গুরুতর কান্ড ঘটায় না তাই এমন এলকোহল ব্যবহার করতে হবে যাতে ন্যূনতম ৬০ শতাংশ ইথানল রয়েছে। কিন্তু কোনোভাবেই যেন মিথানল বেসড স্যানিটাইজার ব্যবহার না করা হয়।

Pages