বিবিপি নিউজ: আগেই বলিউডের প্রথম অভিনেতা হিসেবে চিনা সংস্থা ভিভোর বিজ্ঞাপন বয়কটের ঘোষণা করেছিলেন কার্তিক আরিয়ান। এবার বিজ্ঞাপন থেকে আমির খান ও সারা আলি খানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভিভো।
চীনের স্মার্টফোন সংস্থা ভিভোর বিভিন্ন বিজ্ঞাপনের ব্রান্ড অ্যাম্বাস্যাডর ছিলেন দুই ভারতীয় অভিনেতা। আমির খান ও সারা আলি খান। আগামী কিছু বিজ্ঞাপনের প্রকল্পের কথাও হয়ে গিয়েছিল। কিন্তু ভারত ও চীনের সীমান্ত সংক্রান্ত সমস্যায় ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারানোর পর থেকেই দেশে চীনা পণ্য ব্যবহারের নিষেধাজ্ঞার দাবি জানান বহু নাগরিক। সেই সংঘাতের ফলশ্রুতি হিসেবেই জানা গিয়েছে আমির খান ও সারা আলি খানকে ভিভোর বিজ্ঞাপন থেকে বাদ দিয়ে দিল ভিভো নিজেই।
