করোনা পরীক্ষা করতে হবে, ভয়ে আত্মহত্যা বৃদ্ধের! - BBP NEWS

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

করোনা পরীক্ষা করতে হবে, ভয়ে আত্মহত্যা বৃদ্ধের!


বিবিপি নিউজ: বিগত কয়েকদিনে ধরেই তীব্র জ্বরে ভুগছিলেন। চিকিৎসকের কাছে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসক করোনা টেষ্ট করাতে বলেন। এরপরেই আতঙ্কে আত্মঘাতী হলে বছর ৬৫-এর এক বৃদ্ধ। 

পুলিশ সূত্রে জানা গেছে,মৃত ওই বৃদ্ধের নাম সুবোধ বানু। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বিষ্ণুপুর থানার কিশোরপুর এলাকায়।  করোনা পরীক্ষা করার কথা শোনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হয়তো সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। তাঁর পরিবারও এমনটা মনে করছে। পুলিশের অনুমান, এদিন প্রাতর্ভ্রমণ করে ফিরে বাগানে গিয়ে গলায় গামছা বেঁধে আত্মঘাতী হন তিনি। একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। 

Pages