বিবিপি নিউজ: করোনা ভাইরাস সংক্রমণে রুখতে ফের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটলেন নদীয়া জেলার চার পৌরসভা। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে নদীয়া জেলায়। এবার পৌরসভা ভিত্তিক লকডাউনের পথে হাঁটলেন নদীয়া জেলা প্রশাসন।
নদীয়া জেলার কল্যাণী মহকুমার অধীন কল্যাণী, চাকদা, গয়েশপুর এবং হরিণঘাটা পৌরসভা এলাকায় আগামী ৭ই আগস্ট মধ্যরাত থেকে ১৪ই আগস্ট মধ্যরাত পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে আজ জানা গেছে, গোটা কল্যাণী মহকুমা জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
