Breaking news! সুশান্ত মৃত্যু তদন্তে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি - BBP NEWS

Breaking

বুধবার, ৫ আগস্ট, ২০২০

Breaking news! সুশান্ত মৃত্যু তদন্তে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি


বিবিপি নিউজ: আজ বুধবার বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্তভার আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিল কেন্দ্রীয় সরকার। আর এই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই অপর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন গেল রিয়া চক্রবর্তীর কাছে। শুক্রবার সকাল ১১টায় ইডির দফতরে হাজিরা দিতে বলা  হয়েছে রিয়া চক্রবর্তীকে।  

সুশান্ত সিং রাজপুতের চর্চিত গার্লফ্রেন্ড রিয়ার বিরুদ্ধে ১৫ কোটি টাকা তছরূপের অভিযোগ এনেছে সুশান্তের পরিবার। সুশান্ত সিং রাজপুত প্রতিষ্ঠিত দুটি সংস্থার ডিরেক্টারের পদেও রয়েছেন রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। এই সংস্থাগুলির আর্থিক লেনদেন খতিয়ে দেখছে ইডি। গত ৩১ জুলাই এনফোর্টমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর রিপোর্ট দায়ের করা হয়েছে রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবার এবং ম্যানেজারের বিরুদ্ধে। সুশান্তের পরিবারের তরফে দায়ের করা এফআইআর রিপোর্টের ভিত্তিতেই দায়ের হয়েছে এই ইসিআইআর রিপোর্ট।

Pages