বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় সংক্রমিত হলেন হাওড়ার শিবপুরের তৃনমূল বিধায়ক জটু লাহিড়ি। গতকাল রাতে প্রবীণ এই বিধায়কের শারীরিক সমস্যা দেখা দেওয়ায়। ভোররাতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই বিধায়কের করোনা নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ এসেছে। তৃনমূলের প্রবীন এই বিধায়কের বয়স ৮৫ বছর। বর্তমানে তাকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল।
বুধবার, ৫ আগস্ট, ২০২০
