বিবিপি নিউজ: গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মারন ভাইরাস করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। গত দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতি ২৪ ঘণ্টায় গড়ে প্রায় ৫ হাজার ৬০০ মানুষের মৃত্যু হচ্ছে। এই হিসেবে প্রতি ঘণ্টায় মৃত্যু হচ্ছে ২৪৭ জনের বা প্রতি ১৫ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হচ্ছে করোনায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। যদিও দেশটিতে ১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সংকটে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নতুন আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে পারছে না। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মানুষ মারা যাচ্ছে সত্যি। কিন্তু এর মানে এই নয় যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না। যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করা যায় ঠিক তেমন নিয়ন্ত্রণে আছে।
