বিবিপি নিউজ: ভোটের নিঘন্টা বেজে গিয়েছে। হাতে মাত্র আর চারদিন বাকি। তার আগেই বিহারের শেওহরে জনতা দল রাষ্ট্রবাদী পার্টির প্রার্থী নারায়ণ সিংকে গুলি করে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা।
শনিবার সন্ধ্যায়, পূর্ণাহিয়া গ্রামে ভোটের প্রচার সেরে ফিরছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও জেলা বোর্ডের সদস্য। সমর্থক ও দলীয় কর্মীদের সঙ্গে হাথসার গ্রামের কাছে পৌঁছতেই নারায়ণের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। নওগাঁও গ্রামের বাসিন্দারা নারায়ণকে দ্রুত শেওহরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে ভালো চিকিৎসার জন্য তাঁকে সীতামাঢ়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হলে।ঘণ্টাখানেক পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে জানা গেছে ঘটনাস্থলেই এক আততায়ীকে ধরে ফেলে পিটিয়ে মেরে ফেলেন নারায়ণের সঙ্গীরা। তবে তার দেহ অন্য আততায়ীরা নিয়ে চলে গিয়েছে। ঘটনায় সবমিলিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর।
