বিছানায় শয্যাশায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সাক্ষাৎ-এ ধনকড়! - BBP NEWS

Breaking

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

বিছানায় শয্যাশায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সাক্ষাৎ-এ ধনকড়!



বিবিপি নিউজ: তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল। তবে এবার আর বিছানা ছেড়ে উঠে বসতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত বছর অগাস্টে শেষবার প্রকাশ্যে এসেছিল তাঁর ছবি।


রাজ্যপালের সফরের সৌজন্যে। পিছন থেকে তোলা সেই ছবিতে দেখা গিয়েছিল বিছানার ওপর বসে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার পর এক বছর ঘুরেছে। অষ্টমীর সন্ধ্যায় ফের বুদ্ধবাবুকে দেখতে তাঁর বাড়িতে সস্ত্রীক হাজির হয়েছিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে উৎসবের মরসুমে সাক্ষাৎ করতে গিয়েছিলেন রাজ্যপাল ধনকড়। সেই মুহূর্তের বেশ কয়েকটি ছবি ট্যুইট করেছেন তিনি। কিন্তু এবার আর উঠে বসতে পারলেন না বুদ্ধদেব বাবু। বিছানায় শুয়েই রাজ্যপালের সঙ্গে কথা বললেন তিনি। শনিবার বুদ্ধবাবুর সঙ্গে সাক্ষাতের পর ৪টি ছবি টুইট করেছেন রাজ্যপাল।


সঙ্গে লিখেছেন, ‘শ্রীমতী সুদেশ ধনখড়ের সঙ্গে আজ প্রবীণ কমিউনিস্ট নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরাদেবীর সঙ্গে দেখা করেছি। তাঁদের অষ্টমীর শুভেচ্ছা-সহ আরোগ্য কামনা করেছি।’রাজ্যপাল যে ৪টি ছবি টুইট করেছেন, তার মধ্যে তিনটি ছবি বুদ্ধবাবুর ঘরের ভিতরের। তিনটি ছবিতেই দেখা যাচ্ছে বুদ্ধবাবুকে। তাতে শয্যাশায়ী বুদ্ধবাবুর নাকে লাগানো অক্সিজেনের নল।

Pages