দায়িত্বজ্ঞানহীন,অপমানসূচক রিপোর্টিং অর্ণব গোস্বামীদের বিরুদ্ধে মামলা দায়ের শাহরুখ, সলমন, আমির, অজয়ের - BBP NEWS

Breaking

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

দায়িত্বজ্ঞানহীন,অপমানসূচক রিপোর্টিং অর্ণব গোস্বামীদের বিরুদ্ধে মামলা দায়ের শাহরুখ, সলমন, আমির, অজয়ের



বিবিপি নিউজ: দায়িত্বজ্ঞানহীন,অপমানসূচক রিপোর্টিং এর জেরে ‘রিপাবলিক টিভি’র এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এবং টাইমস নাও-এর সঞ্চালক নবিকা কুমার-সহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা থেকে পরিচালক। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু এবং পরবর্তী ঘটনাক্রম ঘিরে তোলপাড় বলিউড। সেই বলিউডই এ বার একজোট হয়ে মামলা ঠুকল। সলমন, খান, আমির খান, শাহরুখ খান, কারান জোহর, ফারহান আখতার, অজয় দেবগণের মতো অভিনেতা পরিচালকদের মোট ৩৪টি প্রযোজনা সংস্থা মিলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে। 

অর্ণব, নবিকা ছাড়াও অভিযোগের তালিকায় রয়েছেন রিপাবলিক টিভির সাংবাদিক প্রদীপ ভাণ্ডারী, টাইমস নাও-এর এডিটর-ইন-চিফ রাহুল শিবশঙ্করও। বলিউডের সিনেমা জগৎ এবং তার সঙ্গে জড়িত অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, কলাকুশলীদের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও অপমানসূচক রিপোর্টিং এবং মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছে এই সাংবাদিকদের বিরুদ্ধে। এই দু’টি চ্যানেলকে নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে। ‘‘যে ভাবে গোটা বলিউডের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, তাতে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত সবার জীবন ও জীবিকা। মহামারির কারণে এমনিতেই কাজ হারানো, উপার্জন কমে যাওয়ার সঙ্কট চলছিল। এই প্রবণতা তাতে ক্ষতি করেছে আরও।’’মামলায় বলিউডের প্রয়োজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি যুক্ত হয়েছে প্রোডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া। এই সংগঠনের শামিল হওয়ার অর্থ প্রায় পুরো বলিউড মামলাকারীদের সঙ্গে। সংগঠনের ১৩০ সদস্যের মধ্যে শুধু পরিচালক-প্রযোজকই নয়, রয়েছেন বলিউডের প্রায় সব বড় স্টুডিয়োর মালিক কর্তৃপক্ষ, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিও। রোহিত শেট্টি, কবীর খান, বিধু বিনোদ চোপড়া, রমেশ সিপ্পি, রাকেশ রোশন, আশুতোষ গায়কোয়াড়, সাজিদ নাদিয়াদওয়ালা, সিদ্ধার্থ রায় কপূর, বিশাল ভরদ্বাজ, জোয়া আখতার, রাকেশ ওমপ্রকাশ মেহরা।

Pages