বিবিপি নিউজ: অবশেষে বুধবার কিছুটা হলেও স্বস্তি মিলছে সোনা ব্যাবসায়ীদের। মঙ্গলবার পরপর তিনদিন পরে এক ধাক্কায় পতন ঘটে। এর পরে আজ বুধবার কিছুটা হলেও ভারতীয় বাজারে বৃদ্ধি পেল সোনার দর।
এ দিন এমসিএক্স সূচকে ০.১৯% বৃদ্ধির জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫০,৩৪৩ টাকা। পাশাপাশি, সূচকে ০.৩% বৃদ্ধির ফলে প্রতি কেজি রুপোর দাম ৬০,৭৩৮ টাকা। গতকাল মঙ্গলবার প্রতি ১০ গ্রাম সোনায় ৮৫০ টাকা দাম কমেছিল। রুপোর দাম কেজিতে ২,৬০০ টাকা কমে। আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে বিশেষ পরিবর্তন দেখা যায়নি। তবে আউন্সপ্রতি ১,৯০০ ডলারের নীচে থাকায় প্রভাব পড়েছে লগ্নিকারীদের মনে।
