বন্দিদশা থেকে মুক্ত হতে চলেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি! - BBP NEWS

Breaking

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

বন্দিদশা থেকে মুক্ত হতে চলেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি!



বিবিপি নিউজ: এক বছর দুই মাস পর বন্দিদশা থেকে রেহাই পাচ্ছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। অবশেষে বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছেন তিনি। প্রাক্তন এই মুখ্যমন্ত্রী মেহবুবার টুইটার থেকেই টুইট করে এই খবর জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা মুফতি। উল্লেখ্য, ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের আগে থেকে মেহবুবাকে বন্দী করেছিল প্রশাসন। 

আগের বছর কেন্দ্রীয় সরকার আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলোপ করে । সেই সময় থেকে অশান্তি পাকাতে পারে এই অজুহাতে জন নিরাপত্তা আইনে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করে রাখা হয়। পরে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়। বাকিরা মুক্তি পেলেও এক বছরের বেশি সময় ধরে বন্দি মেহবুবা মুফতি। তাঁর মুক্তি চেয়ে শীর্ষ আদালতে গিয়েছেন মেয়ে ইলতিজা। শুনানিও চলছিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রহিত কানশাল জানিয়েছেন, রাতে মেহবুবা মুফতিকে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, শীর্ষ আদালত গত শুনানিতে কেন্দ্র ও কাশ্মীর প্রশাসনকে কার্যত ভর্ৎসনা করেছিল। কেন্দ্র ও কাশ্মীর প্রশাসনের কাছে দাবি ছিল, উনাকে কতদিন আটক করে রাখা হবে।

Pages