খোদ কলকাতাতেই বিমল গুরুং, মমতার বিরুদ্ধে সরব হলেন কৈলাস - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

খোদ কলকাতাতেই বিমল গুরুং, মমতার বিরুদ্ধে সরব হলেন কৈলাস



বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ তিন বছর গা ঢাকা দিয়ে থাকার পর হঠাৎই রাজধানী কলকাতার রাজপথে বিমল গুড়ুম। গুরুংয়ের এই হঠাৎ উদয়ে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠেছে। সামনেই ২০২১এর বিধানসভা নির্বাচন তাহলে কি সেই নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের সান্নিধ্যে আসতে চাইছে বিমল গুরুং? যদিও বিমলের উদয়ের সাথে সাথেই বিমল ঘোষণা করেছেন যে,"মোদি ও শাহ তার কথা রাখেননি।তাই ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী রূপে দেখতে চান তিনি।" অন্যদিকে বিমল গুরুংয়ের এই হঠাৎ আগমনকে ভালো চোখে দেখছেন না পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।তিনি অবশ্য বলেছেন যে, "একজন রাজদ্রোহী, কি করে সেই ব‍্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে।তাও আবার প্রশাসনের সামনে। পুলিশ কেন সেই রাজদ্রোহী কে গ্রেপ্তার করছে না।" এর পাশাপাশি তিনি কটাক্ষের সুরে রাজ‍্য সরকারের দিকেই তীর নিক্ষেপ করে বলেছেন যে, "যদি বিজেপির কোন কর্মী হত তাহলে তাকে এত দিনে গ্রেফতার করে ফেলত এই সরকার।"

Pages