বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: মহাসপ্তমীর সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা সঙ্গে মাঝারি বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া। মণ্ডপে মণ্ডপে তখন চলছে নবপত্রিকার স্নানের তোড়জোড়। দেবী দুর্গার মহাসপ্তমীর পুজা শুরুর সাথে সাথেই আবহাওয়া দপ্তর নিম্নচাপের বিষয়ে সুখবরটা দিয়ে দিল। যদিও গতকাল অর্থাৎ ষষ্ঠীর দিন আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে, সপ্তমীর বিকেল থেকেই শুরু হবে নিম্নচাপের জেরে মাঝারি থেকে ভারি বৃষ্টি সেই সঙ্গে প্রায় ৪০থেকে৬০কিমি বেগে ঝোড়ো বাতাস।সেই সম্ভাবনা যদিও সপ্তমীর দুপুরেই উড়ে গেল।সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে, সপ্তমীর বিকেল থেকেই বঙ্গের আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে,সেই মেঘ পাড়ি জমাবে বাংলাদেশ গিয়ে। এই সুখবরে বঙ্গের মানুষ আনন্দে আটখানা হয়ে ওঠে।ঠিক যেন হাফ ছেড়ে বাঁচা, 'যাক বাবা, অন্তত পূজার কটা দিন বৃষ্টিবিহীন আনন্দে কাটবে।'
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
