হাইকোর্টের নির্দেশ অমান্য করে মণ্ডপে ঢুকে অঞ্জলি; সৃজিত, নুসরতের বিরুদ্ধে আইনি নোটিস - BBP NEWS

Breaking

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

হাইকোর্টের নির্দেশ অমান্য করে মণ্ডপে ঢুকে অঞ্জলি; সৃজিত, নুসরতের বিরুদ্ধে আইনি নোটিস


বিবিপি নিউজ: হাইকোর্টের নির্দেশ অমান্য করে অষ্টমীতে মণ্ডপে ঢুকে অঞ্জলি দিয়ে আদালত অবমাননার দায়ে পড়তে পারেন বলিউডের পরিচালক সৃজিত ও তাঁর স্ত্রী মিথিলা এবং টলিউডের অভিনেত্রী তথা বসিরহাটের তৃনমূল সাংসদ নুসরত ও তাঁর স্বামী নিখিল। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠাবেন বলে জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায়।শনিবার অষ্টমীতে কলকাতায় সুরুচি সংঘের পুজোমণ্ডপে ঢুকে অঞ্জলি দিয়েছিলেন সৃজিত, মিথিলা, নুসরত ও নিখিল । এদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক পুজো মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে। তাঁর বিরুদ্ধেও নোটিস পাঠানো হবে বলে জানা গেছে।

Pages