ফের করোনায় বলি কলকাতা পুলিশের এক পুলিশকর্মী! - BBP NEWS

Breaking

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

ফের করোনায় বলি কলকাতা পুলিশের এক পুলিশকর্মী!



বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় সংক্রমিত হয়ে ফের প্রাণ হারালেন কলকাতা পুলিশের এক পুলিশকর্মী। আজ রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের শুরু থেকে সামনের সারিতে দাঁড়িয়ে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। ইতিমধ্যে কলকাতা পুলিশের প্রায় ১৫ জন আধিকারিকের মৃত্যু হয়েছে করোনায়। মৃত কনস্টেবলের নাম মনোজ কুমার সিং। তিনি কলকাতা পুলিশের পোর্ট ডিভিশনে কর্মরত ছিলেন।

এদিন সোশ্যাল মিডিয়ায় সহকর্মীর মৃত্যুর খবর জানিয়েছে কলকাতা পুলিশ। বলা হয়েছে, ‘‌কনস্টেবল মনোজ কুমার সিং একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা–যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন আজ। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।’‌ ঠিক এক সপ্তাহ আগে, গত রবিবার মারণ ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারান কলকাতা পুলিশের দুই আধিকারিক। 

Pages