বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা সংক্রমণের কারণে থমকে গিয়েছে জনজীবন। লকডাউন পরবর্তী সময়ে অর্থাৎ আনলক পর্বে একে একে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে।
এরপরেই শ্যুটিং সেটে ফিরেছেন অভিনেতা অভিনেত্রী থেকে টেলিভিশন, সিনেমা জগতের কলাকুশলীরা। বিধি মেনে শ্যুটি করলেও তবুও ভাইরাসের থাবা থেকে রক্ষে নেই। এমন পরিস্থিতিতে জোর কদমে শ্যুটিং শুরু হল "Lstry" ছবির।
বর্ণাঞ্জন ( শিলিগুড়ি) সংস্থার প্রযোজনায় ছবিতে অভিনয় করতে দেখা যাবে অঙ্কুর রায়, অভিনেত্রী রুপাঞ্জলি। ছবির মূল ভাবনায় শ্রীমতী স্নিগ্ধা দাস। দেবাশীষ রায় ছবিটি পরিচালনা ও সম্পাদনা করছেন।
ছবিতে পারিবারিক মেলবন্ধন, প্রেম, ভালোবাসা, দুঃখ, বিষাদ, বেদনা সবকিছুই সমান্তরালভাবে খুঁজে পাওয়া যাবে। জীবনের চড়াই-উৎরাই সহ বেশ কিছু সামাজিক বার্তা ও ছবির মধ্যে দিয়ে প্রকাশ পাবে। ছবিটির শ্যুটিং সমগ্র উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে। (দুধিয়া, গাজলডোবা, বৈকন্ঠপুর ফরেস্ট ) ছবিটির মধ্য দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এক নতুন মেলবন্ধন দেখা যাবে।



