বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির আবহে বাঙালি সবথেকে বড় উৎসব দূর্গ পুজো হলেও। চেনা ভিড় নেই শহর কলকাতার পুজো মন্ডপে। কারন হাইকোর্টের নির্দেশ মেনে নিয়েছেন অধিকাংশ মানুষ। অন্যান বছরের তুলনায় পুজোর ভিড় কম মহানগরের রাস্তায়। মণ্ডপ দর্শকশূন্য। তাই স্বাভাবিকভাবেই চাপ কমেছে পুলিশের। তাই ভিড় সামলানোর দায়িত্বে থাকা পুলিশকর্মীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়া হল।
বৃহস্পতিবার, ষষ্ঠী থেকেই এই নির্দেশ কার্যকর করিয়েছে লালবাজার। এবার বিভিন্ন বড় পুজো মন্ডপ গুলোর সামনে হাতে–গোনা কয়েকজন পুলিশকর্মীকেই দেখা যাবে। তাঁরা থাকবেন এক ইনস্পেক্টরের অধীনে। রাস্তা সামলানোর দায়িত্ব থেকে উচ্চপদস্থ কর্তাদের তুলে নেওয়া হলেও যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা ট্র্যাফিক পুলিশকর্মীদের সংখ্যা কমছে না। পাশাপাশি বেশ কয়েকটি বড় পুজোর দায়িত্ব পেয়েছেন এক জন করে ওসি। ছোট পুজো মণ্ডপগুলিতে দায়িত্বে থাকবেন ২ জন পুলিশকর্মী।
