বিবিপি নিউজ: রাজ্যের স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেষ্ট পরীক্ষা হবে কবে? তা নিয়েই পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। কারন অন্যান বছর পুজোর ছুটির পর অর্থাৎ নভেম্বরেই শুরু হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা।কিন্তু এবার তা কবে হবে বা আদৌ হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুধু টেস্টই নয়, আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময়মতো কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন রাজ্যের কয়েক লক্ষ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। অনলাইনে কিছু কিছু ক্লাস হলেও গ্রামেগঞ্জে ইন্টারনেট পরিষেবা দুর্বল এবং অনেকের স্মার্টফোন নেই, তাই অনেকেই সেই ক্লাস করতে পারেনি। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম কমানো হবে কি? কমানো হলে কতটা কমানো হবে ? দুই পরীক্ষার টেস্ট একেবারে দোরগোড়ায়। অভিভাবক ও পড়ুয়ারা চান, এ বার যদি টেস্ট ছাড়াই সকলকে আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়া হয়, তা হলে শিক্ষা দফতর সেটা দ্রুত জানিয়ে দিক। তাঁরা সেই ক্লাস করতে পারেননি। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম কমানো হবে কি? কমানো হলে কতটা কমানো হবে, সেই বিষয়েও পড়ুয়ারা অন্ধকারে।শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিছু দিন আগে জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম কী হবে, রাজ্য সরকারের পাঠ্যক্রম কমিটি সেটা খতিয়ে দেখছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট কবে হবে, সেই বিষয়ে পর্যালোচনা করছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদ। কিন্তু অভিভাবক ও পড়ুয়াদের প্রশ্ন, টেস্টের পাঠ্যক্রম ও সময়সূচি যদি অবিলম্বে জানানো না-হয়, তা হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চালানো যাবে কী ভাবে?
