বিন লাদেন বেঁচে আছেন, শঙ্কা প্রকাশ ট্রাম্পের - BBP NEWS

Breaking

বুধবার, ২১ অক্টোবর, ২০২০

বিন লাদেন বেঁচে আছেন, শঙ্কা প্রকাশ ট্রাম্পের


বিবিপি নিউজ:
প্রায়ত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং তাঁর এখনো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। 

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ওয়েবসাইট দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার অফিশিয়াল ট্যুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে দাবি করা হয়, সেনাবাহিনী লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে। গত ১৩ অক্টোবর ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোতে অভিযুক্ত একটি অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট রিট্যুইট করেছিলেন ট্রাম্প। ট্যুইটার কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিয়েছে। ফলে ট্রাম্পের করা রিট্যুইটও আর দেখা যাচ্ছে না। গত ১৫ অক্টোবর ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, তিনি অন্য কারো মতামত রিটুইট করেছেন। আদতে লাদেন মারা গেছেন কি না সে বিষয়ে এখন জনগণ সিদ্ধান্ত নেবে। আমেরিকান এন্টারপ্রাইজ সংস্থার জাতীয় নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক গ্যারি ডি. শ্মিড বলেন, এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনি বৈতরণি পার হতে সহায়তা করবে না। প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের সাবেক  মেরিন সেনা রবার্ট ও’নেইল দাবি করেছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে লাদেনকে হত্যা করেছেন। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, আমি যাকে হত্যা করেছি তিনি বিন লাদেনই ছিলেন। অন্য কেউ নন। দেশটির বিমানবাহিনী ও প্রতিনিধি পরিষদের সদস্য ডেনভার রিগলম্যান বলেন, এটি একটি ভয়ঙ্কর ট্যুইট- যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে

Pages