বিবিপি নিউজ,রাজকুমার দাস,কলকাতা: মেয়েরা কোনো কাজেই আজকাল পিছিয়ে নেই।এই বার্তা পৌঁছে দিতে টালিগঞ্জের আমরা কজন ওমেন্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের চার কৃতি বঙ্গ তনয়াপৌলমী, রাখী, স্বাগতা ও বিপাশা র আন্তরিক প্রচেষ্টায় এই প্রথম দশভুজার পুজোর আয়োজন করেছে।যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভার্চুয়াল ভাবে মন্ত্রী সুজিত বসু,পাশাপাশি প্যান্ডেলে উপস্থিত থেকে এই নারী বাহিনীর কাজকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ দোলা সেন।করোনা র মহামারী কে সামাল দিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেন্টেন্ট করে এই পুজোর সাজসজ্জা যথাযত ভাবে হয়েছে বলে জানান দোলা সেন মহাশয়া।মায়ের কাছে সকলের ভালো চেয়ে এই পুজো বলে জানান আয়োজক সভাপতি বিপাশা সেন রায়।আগামী দিনে সামাজিক সমাজ সেবার আরও বেশকিছু কাজ তারা করে দেখাতে চান তার প্রথম ধাপ মাতৃ বন্দনার দ্বারা সূচনা হলো তা বলা বাহুল্য।আসছে বছর আবার হবে ,যা শুধুই শান্তি ও রোগমুক্তির পাশাপাশি এক নতুন দিগন্তের সন্ধান দেবে।মায়ের কাছে এটুকু মিনতি।শেষে বলা যেতেই পারে "বলো দুগ্গা মাই কি;জয়"।
বুধবার, ২১ অক্টোবর, ২০২০
