বিবিপি নিউজ: বুধবার কিছুটা উদ্ধমুখী হলেও আজ বৃহস্পতিবার ফের পতন ঘটল সোনা-রুপোর বাজার। বৃহস্পতিবার আবার ভারতের বাজারে সোনার দাম সস্তা হল। এ দিন এমসিএক্স সূচকে ০.৪% নিন্মমুখীর জেরে প্রতি ১০গ্রাম সোনার দাম ৫০,৩৬০ টাকা। কেজি প্রতি রুপোর দাম ৬১,০৬৪ টাকা।
বুধবার বিকেলে বাজার বন্ধ হওয়ার সময় সূচকে ০.৫% বৃদ্ধি পেয়েছিল সোনার দাম আর ১.৬% বেড়েছিল রুপোর দর।আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম উঁচু তারে বাঁধা থাকায় সোনার দামে প্রভাব পড়েছে। এ দিন স্পট গোল্ড সূচকে ০.৪% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৯৩.১৭ ডলার। পাশাপাশি, সূচকে ১% পতনের ফলে রুপোর দাম যাচ্ছে আউন্সপ্রতি ২৪.০৫ ডলার।
