উত্তর প্রদেশের ভোটার তালিকায় মোদী, ওবামা, লাদেন, ধোনি, ক্যাটরিনা! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

উত্তর প্রদেশের ভোটার তালিকায় মোদী, ওবামা, লাদেন, ধোনি, ক্যাটরিনা!



বিবিপি নিউজ: কখনও ধর্ষণ তো কখনও দলিত নিপীড়ন আবারো কখনও স্বাস্থ্য ব্যাবস্থা নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনায় যোগী রাজ্য উত্তরপ্রদেশ। এবার ফের একবার আলোচনায়। কারন রাজ্যের গ্রামের ভোটার তালিকায় মোদী, ওবামা, লাদেন, ধোনি, সচিন, অমিতাভ? আজ্ঞে হ্যাঁ, একদম ঠিক পড়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে এমন 'বিখ্যাত' সব নাম পাওয়া গিয়েছে। যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নির্বাচনী আধিকারিকরা। যদিও এই ঘটনায় স্বাভাবিক এলাকাবাসী।

জানা গেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার ভাইসহিয়া গ্রামে। উত্তরপ্রদেশে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আর বেশি দেরি নেই। তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। সেই কাজ করতে গিয়েই চক্ষু চড়কগাছ নির্বাচনী আধিকারিকদের। গ্রামের ভোটার তালিকায় কে নেই! তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ৯/১১ হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন। এমনকী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি ভাইসহিয়া গ্রামের ভোটার। তালিকা অনুযায়ী, লাদেনের বাবা হিসেবে আবার নাম রয়েছে নরেন্দ্র মোদীর।এখানেই শেষ নয়, গ্রামের ভোটার তালিকায় রয়েছেন ক্রিকেটার ও বলিউড সেলিব্রিটিরাও। তালিকায় নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, বীরেন্দ্র সেওয়াগের। সেলিব্রিটি 'ভোটার'দের মধ্যে রয়েছেন অভিনেত্রী সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, হেমা মালিনীরাও। এখানেও চমকের শেষ নয়।গ্রামবাসীর একাংশ বলছেন, উত্তরপ্রদেশের গ্রামগুলিতে আজব আজব ডাকনাম দেওয়ার রীতি রয়েছে। অনেক গ্রামেই নবজাতকরা ৫ বছরও বাঁচে না। তাই অনেকেরই বিশ্বাস, নবজাতকদের আজব নাম রাখলে তারা বেশিদিন বাঁচবে। অনেকে আবার নিজের সন্তানের নামকরণ দারোগা, কালেক্টর, ক্যাপ্টেন, ম্যানেজার-এর মতো প্রশাসনিক পদের ভিত্তিতে করেন। তাঁদের বিশ্বাস সন্তানদের এইসব নাম রাখলে বড় হয়ে তারা এই পদেই সরকারি চাকরি পাবে।

Pages