বিবিপি নিউজ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রামদেবের পড়ে যাওয়ার ভিডিও। এর জেরে ট্রোলিং-এ ছেয়েছে নেটপাড়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে হাতির পিঠে যোগাসন করতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে গেলেন যোগগুরু রামদেব।
মথুরার ঘটনার ভিডিয়ো শোরগোল তুলল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মথুরার কার্ষণী পীঠে যোগ শিবির করতে পৌঁছেছিলেন যোগগুরু ও তাঁর দলবল। সেই আশ্রমের পোষা হাতির পিঠে চড়ে যোগাসনে বসেন রামদেব। যোগগুরুকে পিঠে বসিয়ে হাতি হাঁটা শুরু করলে বিপত্তি দেখা দেয়। হাতির চলনে তৈরি হওয়া দুলুনি প্রথমে সামাল দিয়ে দিব্যি স্থির হয়ে বসার চেষ্টা করেছিলেন। হাতির মাহুতও আসান নামে ওই হাতিটিকে স্থির রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
যোগগুরুকে পিঠে বসিয়ে হাতি হাঁটা শুরু করলে বিপত্তি দেখা দেয়। হাতির চলনে তৈরি হওয়া দুলুনিপ্রথমে সামাল দিয়ে দিব্যি স্থির হয়ে বসার চেষ্টা করেছিলেন। হাতির মাহুতও আসান নামে ওই হাতিটিকে স্থির রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। টাল সামলাতে না পেরে সরাসরি মাটিতে আছাড় খান যোগগুরু। তবে নিজের শারীরিক ফিটনেসের প্রমাণ দিতে পরক্ষণেই উঠে দাঁড়ান রামদেব। গোটা ঘটনাটি হেসেও উড়িয়ে দিয়েছেন তিনি। তবে দ্বিতীয় বার আসানের পিঠে আসীন হওয়ার ঝুঁকি নেননি গুরুবর।
