বাংলায় উত্তুরে বাতাস ঢোকার ইঙ্গিত,কবে থেকে পড়বে শীত? - BBP NEWS

Breaking

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

বাংলায় উত্তুরে বাতাস ঢোকার ইঙ্গিত,কবে থেকে পড়বে শীত?

বিবিপি নিউজ: কবে ঢুকবে বাংলায় শীত তা নিদ্দিষ্ট করে বলতে না পারলেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে খুব শীঘ্রই আসবে শীতের হিমেল হাওয়া। মহাষষ্ঠী ও মহাসপ্তমী পর্যন্ত যে ঠাণ্ডা মেজাজ দেখা গিয়েছিল তা এখন নেই। অর্থাৎ নিম্নচাপের জেরে বৃষ্টি নেই। সেটা বাংলাদেশ হয়ে উত্তরপূর্ব ভারতের দিকে চলে গিয়েছে। তার জেরে মহাষ্টমীর সকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমল কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। এর ফলে ধীরে ধীরে উত্তুরে হাওয়া ঢুকবে গোটা পশ্চিমবঙ্গে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন চলতি অক্টোবর মাসে সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা মহাষ্টমীর দিন। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ আরও কিছুটা কম ছিল। পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, পানাগড়, শ্রীনিকেতনে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রিতে ঘোরাফেরা করেছে। গোটা উত্তরবঙ্গ আর বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে। আর  বর্ষা বিদায় নিলেই উত্তুরে হাওয়া ঢুকে পড়বে রাজ্যের বায়ুমণ্ডলে। গোটা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীত শীত অনুভূতি হতে শুরু হবে। আগামী কয়েকদিনের মধ্যেই সেখানে সর্বনিম্ন পারদ ২০ ডিগ্রির নীচে নেমে যাবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।

Pages