ভূমিকম্পে কেঁপে উঠল গ্যাংটক, রিখটার স্কেলে ৩.৬ - BBP NEWS

Breaking

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

ভূমিকম্পে কেঁপে উঠল গ্যাংটক, রিখটার স্কেলে ৩.৬



বিবিপি নিউজ: এবার পুজোয় উদাস মন। শহর থেকে মফস্বলের মানুষের। করোনা ভাইরাস মহামারিতে মূর্ছা গেছে। ভাইরাস সংক্রমণের শঙ্কা রেখেই হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গ পুজো। এর মাঝেই ফের মহানবমীতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের রাজধানী গ্যাংটক। তার জেরে কম্পন অনুভূত হল পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং এবং আলিপুরদুয়ারের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণের তরফে জানানো হয়েছে, আজ (রবিবার) বেলা ১২ টা ৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। গ্যাংটকের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে কম্পনের মাত্রা কম হওয়ায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি। গ্যাংটকে ভূমিকম্প হওয়ায় স্বভাবতই উত্তরবঙ্গও কেঁপে ওঠে। ভূকম্পের রেশ পশ্চিমবঙ্গে পৌঁছালেও তার মাত্রা বেশি ছিল না। ফলে তেমন কম্পন মালুম হয়নি। 

Pages