স্থিতিশীল সৌমিত্র, নির্বিঘ্নে সম্পন্ন প্লাজমা থেরাপি! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

স্থিতিশীল সৌমিত্র, নির্বিঘ্নে সম্পন্ন প্লাজমা থেরাপি!



 বিবিপি নিউজ:  টলিউডের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় শারিরীক অবস্থা নিয়ে চিন্তিত চিকিৎসকেরা। তবে আগের থেকে কিছুটা স্থিতিশীল।  কিন্ত কাটেনি সঙ্কট। প্লাজমার মাত্রা বৃদ্ধির জন্য প্রথমবার তাঁর প্লাজমা থেরাপিও করা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের তরফে একথা জানানো হয়েছে।

দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভালোভাবেই ‘প্রথম দফার’ প্লাজমাফেরেসিস (প্লাজমা থেরাপি) করা হয়েছে। বাহ্যিক কোনও রক্তক্ষরণ হয়নি। চিকিৎসক বলেন, ‘যদিও তাঁর রক্তচাপ সামান্য পড়েছিল। যা সহজেই ঠিক করা সম্ভব হয়েছে। বিকেলে আমরা আবারও সিটি স্ক্যান করেছি। তাতে কোনও অস্বাভাবিকতা মেলেনি। তিনি এখন স্থিতিশীল আছেন ।

Pages