বিবিপি নিউজ: বিহারের বিধানসভা নির্বাচন ফের জয়ী এনডিএ সরকার। আবারো মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছে নীতিশ। এরমধ্যে নির্বাচনী গননায় কারচুপির অভিযোগ উঠেছে। এর জেরে সিসিটিভি ফুটেজে চেয়ে পাঠিয়েছেন নির্বাচন কমিশন।
বিহারের গোপালগঞ্জ জেলার ভোরে বিধানসভা নির্বাচনী কেন্দ্রের ভোট গণনার সিসিটিভি ফুটেজ চেয়ে জেলাশাসক আরশাদ আজিজকে নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন। গণনার সময় গণনাকেন্দ্রে গোপালগঞ্জের সাংসদ অলোক কুমার সুমন ঢুকে পড়েছিলেন বলে গুরুতর অভিযোগ জানিয়েছে সিপিআই-এমএল।
গত ১০ নভেম্বর এই মর্মে মুখ্য নির্বাচন দফতরের সিইও-কে (বিহার) দলের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রে জানানো হয়েছে, ‘প্রার্থী নির্দেশাবলীর ১৬.৯ ধারা লঙ্ঘন করে গণনাকেন্দ্রে প্রবেশ করেন জেডি(ইউ) সাংসদ অলোক কুমার সুমন। এই অনুপ্রবেশের কারণে এই কেন্দ্রে পুনরায় ভোট গণনার প্রয়োজন দেখা দিয়েছে।’ তবৈ অভিযোগ সাংসদ সুমন অস্বীকার করলেও, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে নির্বাচন কমিশন এবং সেই কারণেই গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে জেলাশাসককে নির্দেশ পাঠানো হয়।
