রাতে শাহ সাক্ষাতে, শোভন-বৈশাখীর হল মানভঞ্জন - BBP NEWS

Breaking

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

রাতে শাহ সাক্ষাতে, শোভন-বৈশাখীর হল মানভঞ্জন

 


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: একদা তিনি ছিলেন বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কানন। রাজনৈতিক প্রেক্ষাপটে সেই  বিশ্বস্ত কাননের বিধানসভার প্রার্থী থেকে শুরু করে মেয়র পদ লাভ হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়,কিন্তু সে এক সময় ছিল যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সাথে সেই কাননের অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, ছিল সক্ষতা। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। গঙ্গা নদী দিয়ে বয়ে গেছে অনেক জলও। সাংসারিক জীবনে রত্না চট্টোপাধ্যায়ের সাথে হয়েছে মনোমালিন্য। যদিও সেই মনোমালিন্যের কাঠগড়ায় প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বান্ধবী বৈশাখীর নাম।সেই নিয়ে  বঙ্গ রাজনীতিতে কম চর্চা হয়নি। 

এমতাবস্থায় রাজ‍্য সরকার আস্তে আস্তে সরকারি পদ থেকে একটা একটা করে ডানা ছেঁটে ফেলে কাননের। কাননের এতদিনের সখ্যতা বন্ধুত্ব যখন শত্রুতায় পর্যবসিত হল শুরু হয়ে গেল দল পরিবর্তনের জল্পনা। রাজ্যে এককালের দোদণ্ডপ্রতাপ সিপিএম ও কংগ্রেস এখন অস্তমিত।দূরবীক্ষন যন্ত্রতেও দৃষ্ট হয় না।শুধুই রূপকথার গল্পের মত।তাই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির খাতায় নাম লেখাতে হলো তৃণমূলের কানন ওরফে শোভন চট্টোপাধ্যায়কে।


 বিজেপিতে সাড়ম্বরের সাথে শোভন যোগদান করলেন বান্ধবী বৈশাখী কে নিয়ে, কিন্তু সে সাড়ম্বর অনাড়ম্বর পর্যবসিত হলো। বিজেপি থেকেও আস্তে আস্তে দূরত্ব বাড়তে লাগল শোভন-বৈশাখীর। মাঝখানে শোনাও গিয়েছিল যে শোভন চট্টোপাধ্যায় আবার ফিরে আসছে  তৃণমূল কংগ্রেসে। সেজন্য পূজার আগে বড় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পূজার কাপড় ভেট স্বরুপ পাঠিয়ে ছিলেন,কিন্তু ওই পর্যন্তই। এই করতে করতে দীর্ঘ ১৪ মাস অতিবাহিত হয়ে গেল। রাজ্যে এই ১৪ মাসে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের তাবোড় তাবোড় নেতা মন্ত্রীর আগমন হয়েছে কিন্তু কোনো অনুষ্ঠানেই শোভন-বৈশাখী কে যোগদান করতে দেখা যায়নি।শুধু তাই নয় দূর্গা পূজায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনেও পর্যন্ত শোভন বৈশাখী ছিলেন অনুপস্থিত‌।এবারে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর তার সাথে সাক্ষাতের জন্য ডাক পড়ল শোভন-বৈশাখীর।বৈঠকে মানভঞ্জন হলো তাদের।আর সেই বৈঠকের কারিগর হলেন স্বয়ং অমিত শাহ।আর এরই পাশাপাশি ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির বঙ্গ বিজয়ের পথটাও প্রশস্ত করে ফেলল বঙ্গ বিজেপি।

Pages