সপরিবারে দরজা এঁটে ‘আত্মঘাতী’ কনস্টেবল - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

সপরিবারে দরজা এঁটে ‘আত্মঘাতী’ কনস্টেবল



বিবিপি নিউজ: সপরিবারে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করলেন এক আরপিএফের কনস্টেবল। ঘটনাটি ঘটেছে,পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাঘাসন গ্রাম। ওই আরপিএফ কনস্টেবলের বাড়িতে কালীপুজো হওয়ার কথা। প্রতিমার বরাত দেওয়া, দশকর্মার অর্ধেক বাজার সারা। সোমবার রাতে ছেলেকে নিয়ে নিমন্ত্রণ খেয়ে ফিরে হাসিমুখেই সপরিবার দোতলার ঘরে ঘুমোতে গিয়েছিলেন। ভোরে তাঁর কিশোরী মেয়ের ফোন পেয়ে ওই ঘরে যান আত্মীয়েরা। খাটের উপরে পোড়া দেহ মেলে ওই কনস্টেবল সুদেবচন্দ্র দে (৩৯), তাঁর স্ত্রী রেখা দে (২৮) এবং ছেলে স্নেহাংশুর (৮)। ওই ঘরের এক কোণে বসেছিল সুদেববাবুর বছর এগারোর মেয়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী, ছেলে এবং নিজের গায়ে আগুন দেন ওই কনস্টেবল। খুনের মামলা রুজু করছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিশোরীর তেমন চোট না লাগলেও মানসিক আঘাত এতটাই, যে কথা বলার অবস্থায় নেই সে। কর্মসূত্রে সুদেববাবু কাটোয়া   এলাকায় স্ত্রী দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন বৃদ্ধা শাশুড়ি অন্নপূর্ণাদেবীর সঙ্গে। সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন তাঁরা। বাসুদেববাবু বলেন, ‘‘ভাইয়ের সঙ্গে পুজো নিয়ে আলোচনা হল। ও ছেলেকে নিয়ে নিমন্ত্রণ খেয়ে ফেরার পরেও কথা হয়। তার পরে সবাই শুতে চলে যাই। মা আর আমরা নীচতলায় আর ভাই দোতলায় ছিল। মাঝরাতে এই কাণ্ড!’’


Pages