বিবিপি নিউজ: অবশেষে কেন্দ্রীয় সরকারের আওতাধীন হল অনলাইন নিউজ পোর্টালের কন্টেন্টে ও OTT প্ল্যাটফর্ম। বিগত কয়েক মাস ধরে জল্পনা চলছিল। অবশেষে বুধবার নির্দেশিকা জারি নজরদারির বিষয় সাফ করে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে অনলাইন ফিল্ম এবং নিউজ কন্টেন্ট তথ্য-সম্প্রচারক মন্ত্রকের আওতাভুক্ত হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা স্বাক্ষরিত এই নির্দেশিকাই বলা হয়েছে অনলাইনের যাবতীয় অডিও-ভিস্যুয়াল প্রোগ্রাম এবং বর্তমান সময়ের ঘটনা সম্বলিত বিষয়গুলিও কড়া নজরদারির মধ্যে রাখবে তথ্য-সম্প্রচার মন্ত্রক। পাশাপাশি আরও নিয়ম-কানুন লাগু হবে।
বুধবার, ১১ নভেম্বর, ২০২০
