করোনা পজেটিভ একাধিক স্টেশন মাস্টার, নির্বিঘ্নে চলছে লোকাল ট্রেন! - BBP NEWS

Breaking

বুধবার, ১১ নভেম্বর, ২০২০

করোনা পজেটিভ একাধিক স্টেশন মাস্টার, নির্বিঘ্নে চলছে লোকাল ট্রেন!



বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আজ, বুধবার(১১'ই নভেম্বর) থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা।  কিন্তু শিয়ালদহ-বনগাঁ শাখার বামনগাছি, দত্তপুকুর, মধ্যমগ্রামের মতো বেশ কয়েকটি স্টেশনের মাস্টার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ফলে বিকল্প হিসেবে কোথাও অন্য স্টেশনের মাস্টারকে দিয়ে আবার কোথাও স্টেশন মাস্টারদের অতিরিক্ত কার্যভার দিয়ে ট্রেন পরিষেবা চালু করছে রেল। শুধু তাই নয়, ওই শাখায় করোনা আক্রান্ত রেলের বেশ কিছু সাফাই কর্মীও। 

আজ সকাল থেকেই কড়া নিরাপত্তা ও করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই চলছে লোকাল ট্রেন। এতদিন পর লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার স্বস্তি মিলছে নিত্যযাত্রীদের। এমনিতেই এ রাজ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলা। ফলে পূর্ব রেলের ওই শাখার কর্মীরাও করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। রেল সূত্রে খবর, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিয়ালদহ-বনগাঁ শাখার বামনগাছির এক স্টেশন মাস্টারের। তাঁর বিকল্প হিসেবে দত্তপুকুর থেকে আরেকজন স্টেশন মাস্টারকে এনে বিশেষ ট্রেনের পরিষেবা দিচ্ছিল রেল। বর্তমানে তিনিও করোনা আক্রান্ত। পাশাপাশি মধ্যমগ্রামের একজন স্টেশন মাস্টারও করোনা আক্রান্ত হয়ে ঘরেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।মঙ্গলবার এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন, প্রথম ধাপে বনগাঁ, গোবরডাঙ্গা, হাবরা, দত্তপুকুর ও বারাসত লোকাল মিলিয়ে শিয়ালদহ-বনগাঁ শাখায় মোট ২০ জোড়া ট্রেন চালানো হবে। করোনা সংক্রমণ রুখতে বারাসত-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন গুলিতে ঢোকার মুখে থাকবে থার্মাল স্ক্রিনিং এবং রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা।

Pages