তপসিয়ায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০০ টি ঘর; ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

তপসিয়ায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০০ টি ঘর; ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়



বিবিপি নিউজ: আর মাত্র কয়েকটা দিন পরেই‌ দীপাবলি। তার আগেই শহর কলকাতায় বিধ্বংসী আগুন। পুড়ে ছাই একশোর বেশি ঝুপড়ি। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকালে তপসিয়ায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন।


জানা গেছে, এদিন বিকেলে তপসিয়ার ২৪ নম্বর বাস স্ট্যান্ড লাগোয়া খালপাড়ের বস্তিতে আগুন লাগে।আগুন লাগার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পরে আরও ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আগুনের কমপক্ষে ১০০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোট ২০টি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এমনটাই জানিয়েছেন ডিজি ফায়ার জগমোহন।

Pages