বিবিপি নিউজ: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে।
মারন ভাইরাস করোনায় তাকে কাবু করলেও, তিনি ভাইরাসকে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হল না। দীর্ঘ ৪১ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল। বর্ষীয়ান অভিনেতাকে ১০০ শতাংশ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে, মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে মৃত্যু হয়েছে সৌমিত্রের! বুধবার বিকেলের পর থেকেই চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যান এই বর্ষীয়ান অভিনেতা।আজ, রবিবার সকালে হাসপাতাল থেকে জানানো হয়, মৃত্যু হয়েছে সৌমিত্রের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
