তৃনমূলে অন্তর্দ্বন্দ্ব, পদত্যাগ হরিপালের বিধায়ক বেচারাম মান্নর - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

তৃনমূলে অন্তর্দ্বন্দ্ব, পদত্যাগ হরিপালের বিধায়ক বেচারাম মান্নর



বিবিপি নিউজ: দলের মধ্যে কোন্দলের জের পদত্যাগ করলেন হরিপালের তৃনমূল বিধায়ক বেচারাম মান্ন। আজ বৃহস্পতিবার নিজের পদত্যাগ পত্র বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন। যদিও এ ব্যাপারে কোনও বিবৃতি দেননি অধ্যক্ষ। 

জানা গেছে, সিঙ্গুরে নতুন ব্লক কমিটিতে দলের ব্লক সভাপতি নির্বাচনকে ঘিরে দলের মধ্যেই মনোমালিন্য হয়। ওই নির্বাচনে দেখা যায় যিনি সিঙ্গুরের ব্লক সভাপতি ছিলেন সেই মহাদেব দাসকে (‌রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘনিষ্ঠ)‌ সরিয়ে সভাপতি নির্বাচিত করা হয়েছে গোবিন্দ ধাড়াকে (‌বেচারাম মান্নার ঘনিষ্ঠ)‌। এতে ক্ষুব্ধ রবীন্দ্রনাথবাবু প্রশ্ন করেন, ‘‌কোন কারণে মহাদেব দাসকে এই পদ থেকে অপসারণ করা হল?‌ সে সততার সঙ্গে কাজ করছিল বলে বাকিদের সমস্যা হচ্ছিল?’ তাঁর অভিযোগ, ‘‌যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িতরা দলে নেতৃত্ব দেবেন, আর যাঁরা সৎ দলে তাঁদের জায়গা নেই।’‌ বরিষ্ঠ রাজনৈতিক রবীন্দ্রনাথবাবু দল ছাড়ারও হুমকি দেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই সমস্যা মেটাতে বুধবার রাতে বেচারাম মান্নাকে ফোন করেন তৃণমূল নেত্বত্ব। তাঁকে জানানো হয়, তাঁর ঘনিষ্ঠ গোবিন্দ ধাড়াকে সরিয়ে ফের ‌রবীন্দ্রনাথ–ঘনিষ্ঠ মহাদেব দাসকে ব্লক সভাপতি করা হবে। একই সঙ্গে জানানো হয়, হরিপালের বিধায়কের টিকিট এবার বেচারাম পাবেন না। তা মহাদেব দাস অথবা হুগলি জেলা পরিষদের সদস্য সমীরণ মিত্রকে দেওয়া হতে পারে। বলা বাহুল্য, দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বেচারামবাবু। তার পরই বিধায়কের পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। সূত্রের খবর, আগামীকাল শুক্রবার সিঙ্গুরে গণ–পদত্যাগ করবেন বেচারাম মান্নার অনুগামীরা।


Pages