বিবিপি নিউজ: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা এখনও তরতাজা মানুষের মনে। এরই মধ্যে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল বলিউডে। নিজের বাড়িতেই আত্মহত্যা করলেন অভিনেতা আসিফ বসরা (৫৩)। হিমাচল প্রদেশের ধরমশালার ম্যাকলিওডগঞ্জ থেকে উদ্ধার হয় আসিফ বসরার মৃতদেহ।
বিগত পাঁচ বছর ধরে ধরমশালায় একটি বহুতলে থাকতেন আসিফ বসরা। ওই বহুতলেরই একটি ঘর থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়। কুকুরের গলার চেন দিয়ে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে। কাঙরার পুলিশ আধিকারিক বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, ঘটনার পর ফরেন্সিক টিম পৌঁছেছে। শুরু করা হয়েছে ঘটনার তদন্ত। জানা যাচ্ছে, ম্যাকলিওডগঞ্জের ওই বহুতলে অভিনেতার সঙ্গে থাকতেন তাঁর বিদেশিনী বান্ধবীও। কেন নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আসিফ, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
