ICU-তে চিকিৎসাধীন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, আক্রান্ত করোনায় - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

ICU-তে চিকিৎসাধীন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, আক্রান্ত করোনায়



বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় সংক্রমিত হয়ে শারীরিক অবস্থা সংকটজনক। এমন অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। আগষ্টে তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকেই গুরগাঁওয়ে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

 এদিন বর্ষীয়ান নেতার ছেলে ট্যুইট করে জানিয়েছেন, তাঁর বাবা অর্থাৎ কংগ্রেস নেতা এখন আইসিইউতে। তাঁর অবস্থা স্থিতিশীল ও চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে রাজ্যসভার সাংসদকে। ৭১ বছর বয়সী কংগ্রেস নেতার দ্রুত আরোগ্য কামনা করার জন্য প্রার্থনা করার আর্জিও জানিয়েছেন সবাইকে। ‌পয়লা অক্টোবর টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান আহমেদ প্যাটেল। সাধারণত ১৫ দিনে করোনা সেরে যায়। প্রায় ৪৫ দিন পরেও কংগ্রেস নেতা সুস্থ না হওয়ার চিন্তা বাড়ছে। 

Pages