বিবিপি নিউজ: গান স্যালুটে, একেবারে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানানো হল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আজ বাংলা সংস্কৃতির একটা যুগের পরিসমাপ্তি। বিগত চল্লিশ দিন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন আজ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অভিভাবকহীন, মাথার ছাদটা সরে গেল। এদিন দুপুর ১২.১৫ মিনিটে বেলেভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিন রবীন্দ্র সদনে সৌমিত্রবাবুকে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছেছিলেন দেব-রুক্মিনী-রাজ চক্রবর্তী, জুন মালিয়ারা। প্রয়াত অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন
বাম নেতা বিমান বসু, সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্র। আজ বিকাল সাড়ে পাঁচটায় রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে সৌমিত্রবাবুর পার্থিব শরীর নিয়ে রওনা দেয় পরিবার,পরিজন ও অনুরাগীরা। সব রঙের বিভেদ ভুলে এদিন শেষযাত্রায় পা মেলালেন মমতা, বিমানরা।


