মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘গজনি’ বলে কটাক্ষ কঙ্গনার! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘গজনি’ বলে কটাক্ষ কঙ্গনার!



বিবিপি নিউজ: বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নানা বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকেন। এবারের এর ভিন্ন কিছু ঘটেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এক অদ্ভুত মন্তব্য করেছেন এই বিতর্কের রানী!

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। পুরো বিশ্ব পরবর্তী মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বাইডেনকে নিয়ে একটি পোস্ট করেছেন কঙ্গনা। যা রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। ৭৮ বছর বয়সি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টকে ‘গজনি’ ছবির আমির খানের সঙ্গে তুলনা করেছেন এই অভিনেত্রী!

বলিউডের অন্যতম সাড়া জাগানো সিনেমা ‘গজনি’। এতে আমিরের ভুলে যাওয়ার অভ্যাস ছিলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আমির খানের সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী কঙ্গনা। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নাম লেখানো ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা লেখেন, ‘গজনি বাইডেনের ব্যাপারে আমি নিশ্চিত নই। কারণ প্রতি পাঁচ মিনিট পর পর তিনি সবকিছু ভুলে যান। তাকে এত ওষুধ দেয়া হয়েছে, এক বছরের বেশি টিকবেন না। কমলা হ্যারিসই কাজ চালাবেন। যখন কোনো নারীর উত্থান হয় তিনিই সকলকে পথ দেখান। ঐতিহাসিক দিনটির জন্য অভিনন্দন।’

জয়ের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন বাইডেন ও কমলা। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে কমলা হ্যারিসই প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। 

Pages